২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজশাহী জেলার মোহনপুরের সইপাড়া নামক স্থানে বুধবার দুপুরে বাসের ধাক্কায় কুমারী রাখি নামে এক শিশু নিহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহত কুমারী রাখি প্রথম শ্রেণীর ছাত্রী।

সূত্র জানায়, ভবানীগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস রাখিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে বাস চালক ও হেলপার পলাতক।