২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ-৪ আসনের উপনির্বাচন বুধবার

মানিকগঞ্জ-৪ আসনের উপনির্বাচন বুধবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রশাসন মঙ্গলবার জানিয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। মোট ১৩১ জন ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক বিডিআর,সেনাবাহিনী, আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।

২২ জানুয়ারি বিএনপির এমপি শামছুল ইসলাম খান--এর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও সিংগাইর উপজেলা নিয়ে গঠিত এ নির্বচনী আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২৮ জন। মোট ৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।

আওয়ামী লীগ এ উপনির্বাচনে অংশগ্রহণ করছে না।