গাজীপুরে তুর্ণা নিশিথার ৩টি বগি লাইনচ্যুত, রাজধানীর সাথে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
গাজীপুর পূবাইল রেল স্টেশনের কাছে মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃ নগর ট্রেন তুর্ণা নিশিথার তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
এর ফলে রাজধানীর সাথে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে বেশ ক’টি ট্রেন আটকা পড়েছে।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৭টার দিকে তুর্ণা নিশিথা ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
