রাজধানীর কমলাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজধানীর কমলাপুর এলাকায় মঙ্গলবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় একজন রিক্সাচালক নিহত হয়েছে।
নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, কমলাপুর এলাকায় রাত ১টার দিকে বেপরোয়া গতির একটি বাস রিক্সাটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
