২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের চাপায় হেলপার নিহত

ট্রাকের চাপায় এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। দৌলতদিয়া--খুলনা মহাসড়কের গোয়ালন্দ সীমানার জমিদার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম নুরুল ইসালাম (২৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

গোয়ালন্দঘাট থানা পুলিশ জানায়, সোমবার ভোর ৩টার দিকে একটি ট্রাক নষ্ট হয়ে গেলে ওই ট্রাকের হেলপার মেরামত কাজের জন্যে ট্রাকের নিচে অবস্থান করছিল। এ সময় বেনাপোল থেকে আসা মালবাহী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে ওই হেলপার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।