২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ৫৩ কেজি মদসহ একজন গ্রেপ্তার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ঝড়গাছা গ্রামে পুলিশ ও যৌথ বাহিনী পৃথক দু’টি অভিযান চালিয়ে ৫৩ কেজি চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে।  পুলিশ রোববার একথা জানায়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 11:46 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শংকর  কুমার (২৮)। তার পিতার নাম হরিপদ ঘোষ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সার্কেল এএসপি’র নেতৃত্বে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  ও ৪১ নং রাইফেলস ব্যাটালিয়নের একটি যৌথ বাহিনী শনিবার ঝড়গাছা গ্রামের হরিপদ ঘোষের বাড়ি থেকে চোলাই মদসহ শংকরকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে পাটকেল ঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পাটকেলঘাটা থানা  সদরে অবস্থিত ‘জ্যোতি সিনেমা ’ হলে পুলিশ এক অভিযান চালিয়ে নীল ছবি সংযোজিত  ‘সিস্টেম’ ছবির একটি রিল আটক করে।  শনিবার বিকেলে ৪টায় ছবি  চলাকালীন সময়ে ছবিটি অটক করা হয়।