২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের বাঘারপাড়ায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

যশোরের বাঘারপাড়ায় ক্ষমতাসীন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে শনিবার সংঘর্ষ ও ধাওয়া পল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যশোর- ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ওমর সাদত ও উপজেলা বিএনপি’র সভাপতি টিএস আইয়ুবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বাঘারপাড়া উপজেলার তালবাড়িয়া যুব উন্নয়ন ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যারিস্টার ওমর সাদতকে প্রধান অতিথি করা হয়।

তার আগমন প্রতিহত করতে একই আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি’র সভাপতি টিএস আইয়ুব গ্র“পের লোকজন সকাল থেকেই বাঘারপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যা ৬টার দিকে ব্যারিস্টার সাদত গাড়িবহর নিয়ে বাঘারপাড়া ঢোকার পথে আইয়ুব গ্রপের লোকজন হামলা চালায়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আলম সুমনসহ বেশ কয়েকজন আহত হয়।

পরে অবশ্য ব্যারিস্টার সাদত অনুষ্ঠানস্থলে যান।