২৯ এপ্রিল বিএফইউজে নির্বাচন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী ২৯ এপ্রিল সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষ্যে ১৩ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। মনোনয়নপত্র বিক্রি করা হবে ১৫ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল বিকাল ৪টা ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল সকাল ১১টায়।
নির্বাচনের দিনে দুপুরে একঘন্টা বিরতি দিয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সংবাদ বিজ্ঘপ্তিতে আরও জানানো হয়, সকল স্থানে ইউনিয়নের কার্যালয় হবে নির্বাচন কার্যালয়। ঢাকায় ভোট গ্রহণ হবে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে।
সভাপতি পদে পাঁচ হাজার টাকা, মহাসচিবসহ সকল কর্মকর্তা পদে তিন হাজার টাকা এবং সদস্য পদ দুই হাজার টাকা মনোনয়ন জামানত নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মনোনয়ন পত্রের মূল্য ধরা হয়েছে দুইশ’ টাকা করে।
মনোনয়ন জামানত অফেরতযোগ্য।
