২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিই আইনজীবীদের হত্যার হুকুম দিয়েছি: আদালতে শায়খ রহমান

“আমিই আইনজীবীদের হত্যার হুকুম দিয়েছি” বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আইনজীবীর জেরার মুখে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান এ কথা বলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

কয়েকদফা রিমা- শেষে বৃহস্পতিবার শায়খ আবদুর রহমান, তার ভাই আতাউর রহমান সানি ও জামাতা আবদুল আউয়ালকে কড়া নিরাপত্তায় সিএমএম আদালতে হাজির করা হয়। 

এ সময় তারা আবারও দৃঢ়ভাবে উচ্চারণ করে, দুনিয়ার আদালতে কোন আবেদন তারা জানাবে না এবং এই আদালতে যারা কাজ করেন তাদের কোন আইনগত সাহায্যও তারা নেবে না।

এদিকে গত ১৩ ফেব্রুয়ারি শায়খের ছেলে নাবিলের সাথে জেএমবি’র সক্রিয় সদস্য আবদুস সামাদ পিন্টুকেও আদালতে হাজির করা হয়।

পুলিশের আবেদনে ম্যাজিস্ট্রেট শায়খ আবদুর রহমান ও সানিকে পাঁচ দিনের রিমা- মঞ্জুর করেন।