২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিনারে তথ্য: দেশে সড়ক দুর্ঘটনায় প্রতি ৪০ ঘন্টায় ৪৫ জন নিহত হয়

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতি চল্লিশ ঘন্টায় গড়ে ৪৫ জন মারা যায়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

একই সময়ে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যায় ১ দশমিক ৩৪ জন। সারা বিশ্বে মারা যায় এগার লাখ ৭০ হাজার ৬৯৪ জন। বুধবার সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতি আয়োজিত নিরাপদ সড়ক , ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা সংক্রান্ত সেমিনারে আন্তর্জাতিক থ্রিএম টেকনোলজিস কোম্পানির এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।

সেমিনারে বাংলাদেশে নিরাপদ সড়কের উপর জোর দেওয়া হয়। বক্তারা সড়ক শৃংক্ষলা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিতদের আরো সচেতন হতে হবে  বলে মত প্রকাশ করেন।

বিশ্বের ২০০ টি দেশে সড়ক নিরাপত্তার যাবতীয় সারমঞ্জামাদি বিক্রয়কারী প্রতিষ্ঠান থ্রিএম টেকনোলজিস কোম্পানি বাংলাদেশে নিরাপদ সড়ক এবং ট্রাফিক ম্যানেজমেন্টর উপর কাজ করতে আগহ্র প্রকাশ করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এআরএম আনোয়ার হোসেন, সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি নুরুল হুদা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন থ্রিএম টেকনোলজিস কোম্পানির জেডি সোবল, লে.কর্ণেল (অব.) সাজ্জাদ এ জহির বীরবিক্রম। সড়ক ও জনপথের প্রকৌশলী ছাড়াও  পরিবহনের মালিক পর্যায়ের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।