শ্বাশুড়ির নির্যাতনে গৃহবধূর মৃত্যু
শ্বাশুড়ির লাথিতে চার মাসের অন্তঃসত্তা রহিমা বেগম নিহত হয়েছে। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে ।
বুধবার নীলফামারী মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে।
কিশোরগঞ্জ থানা জানায়, দু’বছর আগে গাড়াগ্রাম ইউনিয়নের দলিরাম গ্রামের রহিমুদ্দিনের মেয়ে রহিমা বেগমের (২৪) সাথে পার্শ্ববর্তী রংপুরের গঙ্গাচড়া উপজেলার সয়রাবাড়ী গ্রামের নূর আলমের (৩০) বিয়ে হয়। মঙ্গলবার সকালে পারিবারিক কলহের কারণে শ্বাশুড়ী নূর বানু ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ রহিমার পেটে লাথি মারে।
আশঙ্কাজনক অবস্থায় বিকেল ৩টায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে বিকেল ৫টায় রহিমা মারা যায়।
এ ব্যাপারে নিহত রহিমার ভাই আবদুর রহিম বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
