২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি'তে আবাসিক সঙ্কট প্রকট, চাকুরেরা দখলে রেখেছে হল

সেশনজট আর হল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রতিটি শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্তত: ৪০ শতাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 05:38 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাবি এখন আবাসিক সমস্যার চরম সঙ্কটে পড়েছে।

জাবি কর্তৃপক্ষ সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০০৫ -- ০৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের প্রায় এক হাজার ৩০০ ছাত্র--ছাত্রীর ক্লাস শুরু হচ্ছে ১৫ এপ্রিল। কিন্তু তাদেরকে এখনই হলে সিট বরাদ্দ দেওয়া যাচ্ছে না। আপাতত ওইসব শিক্ষার্থীদের বিভিন্ন হলে সংযুক্ত করা  হচ্ছে।

পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্বেও কেনো শিক্ষার্থীরা হলে সিট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, ১০ এপ্রিল জারি করা ওই বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো ব্যাখা দেওয়া হয়নি।

প্রভোস্ট কমিটির সভাপতি ও জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক মোঃ নাসিরউদ্দিন বিডিনিউজকে জানান, সেশনজট, ছাত্র রাজনীতি এবং তিন বছরের øাতক (সম্মান) কোর্স চার বছর মেয়াদী কোর্সে উন্নীত হওয়ায় জাবিতে তৈরী হয়েছে তীব্র আবাসিক সংকট। তবে শিক্ষাথীদের ক্লাস করার সুবিধার্থে ঢাকা থেকে ক্যাম্পাস পর্যন্ত ছয়টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

জাবি’র কোষাধাজ্ঞ অধ্যাপক সৈয়দ আব্দুল হাই বিডিনিউজ’কে বলেন, আবাসিক সঙ্কট দূর করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এখনই রাতারাতি কিছু করা সম্ভব নয়।

তিনি বলেন, নতুন হল নির্মাণ ছাড়া আবাসিক সঙ্কট আদৌ দূর করা যাবে না।

জাবি’র ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি বিডিনিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংকটের মতো আবাসিক সঙ্কট শিক্ষাকার্যক্রমকে বিঘিœত করছে।

তিনি বলেন, তবে ছাত্রদের জন্য প্রস্তাবিত শহীদ জিয়াউর রহমান হলটি নির্মাণ করা হলে আবাসিক সঙ্কট খানিকটা কমবে।

অনুসন্ধানে জানা যায়, সেশনজট প্রকট করেছে জাবির আবাসিক সমস্যা -- এ কথা সত্য। কিন্তু লেখাপড়া শেষ করার পরেও অনেকে চাকরি না পাওয়া পর্যন্ত হলেই থাকছেন, এমনটাও ঘটছে। আবার অনেকে হলে থেকেই করছেন চাকরি।

এছাড়া প্রতিটি হলে প্রায় ২০ টি করে কক্ষ রয়েছে নানান ছাত্র নেতার দখলে।

হল প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা এ সম্পর্কে ওয়াকিবহাল হলেও তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নারাজ।

এমফিল ও পিএইচডি  শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দ না থাকলেও তারাও থাকছেন হলে।

আবার শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও নতুন কোনো হল নির্মাণ না হওয়ায় আবাসিক সঙ্কট ধারণ করেছে মারাত্মক আকার।

এদিকে ছাত্রীদের জন্য ৫১২টি আসনের নির্মাণাধীন বেগম খালেদা  জিয়া হলের নির্মাণ ২০০৪ -- ০৫ সালের মধ্যে শেষ করার কথা থাকলেও ঢিমেতালে এগুচ্ছে এর নির্মাণকাজ। নির্ধারিত সময়ের পরে ২০০৫--০৬ সালেও এ কাজ শেষ হবে কি না -- এ নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।

খোঁজ নিয়ে জানা যায়, জাবি’র চারটি অনুষদের ২৪টি বিভাগে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীসহ মোট নয় হাজার ৪৫০ জন শিক্ষার্থী রয়েছেন। মোট ১১টি হলের আসন সংখ্যা প্রায় ৫ হাজার ৬৫০টি। ফলে প্রতিটি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শতকরা ৪০ থেকে ৫০ ভাগ শিক্ষার্থী বহ্ছিত হচ্ছেন আবাসিক সুবিধা থেকে।