ইমতিয়াজ আহমেদ স্মরণসভা বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ ইমতিয়াজ আহমেদের স্মরণে বৃহস্পতিবার বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুমে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল এগারটায় এ সভা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক সৈয়দ ইমতিয়াজ আহমেদ ১ এপ্রিল ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
