জয়পুহাটে বিষপানে ৩ জনের আত্মহত্যা
জয়পুরহাট জেলা শহরের শান্তিনগর এলাকায় প্রেমঘটিত কারণে তিনজন বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ রোববার এ খবর জানায়।
নিহতরা হলো-দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে রোখসানা বেগম (১৯), তার ভাই মুক্তার হোসেন (২৭) এবং একই জেলার হাকিমপুর উপজেলার খট্টা গ্রামের জ্যোতিষ চন্দ্র সূত্রধরের ছেলে ঝুন্টু সুত্রধর (২৮) ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রোখসানার সাথে ঝুন্টুর প্রেমের সম্পর্ক গড়ে উঠলে এ নিয়ে ভাই মুক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাই--বোন বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনার পর প্রেমিক ঝুন্টুও বিষপান করে এবং চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায়।
এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
