কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে রোববার এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছে।
সূত্র জানায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো দুজন।
