২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপিডিএফ’র আল্টিমেটামকে কেন্দ্র করে আবার অশান্ত পাহাড়ের রাজনীতি

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দেওয়া শান্তিচুক্তিবিরোধী পাহাড়িদের গ্র“প ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আল্টিমেটামকে কেন্দ্র করে পাহাড়ের রাজনীতি আবার অশান্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পাহাড়ের একাধিক স্থানীয় সূত্র জানায়, গত ডিসেম্বরে ইউপিডিএফ লিফলেট দিয়ে পাহাড়িদের বর্ষবরণ উৎসব বৈসাবি’র (বৈসুক, সাংগ্রাই ও বিঝু) মধ্যে জনসংহতি সমিতিকে তাদের কাছে অস্ত্র জমা  দেওয়ার বিষয়ে আল্টিমেটাম দেয়। ইউপিডিএফ দাবি করে, ওই সময়ের মধ্যে সমিতির যারা অস্ত্র জমা দেবে, গ্র“পটির পক্ষ থেকে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। ইউপিডিএফ’র এই আল্টিমেটামের মেয়াদ ১৪ এপ্রিল শেষ হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র প্রশ্ন তুলেছে, ইউপিডিএফ কোন ক্ষমতাবলে প্রকাশ্যে জনসংহতি সমিতিকে অস্ত্র জমাদান ও সাধারণ ক্ষমা ঘোষণা করার কথা বলে? যদি সমিতি তাদের কথিত আল্টিমেটামে সাড়া দিয়ে অস্ত্র জমাও দেয়, তাহলে তারা এসব অবৈধ অস্ত্র দিয়ে কী করবে? আল্টিমেটামে সাড়া না দিলেই বা ইউপিডিএফ কি করবে?

অবশ্য এসব কোনো প্রশ্নেরই সদুত্তর মিলছে না।

এ অবস্থায় পার্বত্য বিশ্লেষকরা বলছেন, ইউপিডিএফ’র ওই আল্টিমেটাম শেষ হওয়ার পর পাহাড়ে আবার শান্তিচুক্তির পক্ষ --বিপক্ষের দুগ্র“পের মধ্যে সহিংসতা বাড়বে।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর দুই গ্র“পের রক্তক্ষয়ী যুদ্ধে  প্রায় দুশতাধিক নেতা--কর্মী নিহত হয়। আহত হয় অনেকে।

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়রম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বিডিনিউজকে বলেন, জনসংহতি সমিতি একটি গণতান্ত্রিক দল। আমরা সশস্ত্র পন্থা ত্যাগ করেই শান্তিচুক্তি করেছি। কিন্তু ইউপিডিএফ নামধারী সন্ত্রাসী গ্র“পটির ওই রাজনৈতিক ঔদ্ধত্বকে আমরা হালকাভাবে দেখছি না। আমরা আশঙ্কা করছি, বৈসাবির পরেই ইউপিডিএফ আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লাগবে।

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, একটি বিশেষ মহলের মদদে ইউপিডিএফ ওই রাজনৈতিক ঔদ্ধত্ব দেখানোর সাহস করছে। ওই মহলটি জনসংহতি সমিতিকে দমন করার জন্যে অস্ত্র ও অর্থ দিয়ে ইউপিডিএফ’কে সৃষ্টি করেছে। তারা পাহাড়ে অশান্তি জিইয়ে রাখতে চায়। বিনষ্ট করতে চায় শান্তিচুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া।

এ বিষয়ে অবশ্য ইউপিডিএফ’র নেতারা মুখ খুলতে নারাজ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান পরিস্থিতি সম্পর্কে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।