২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারকে ‘ডাহা মিথ্যাবাদী’ আখ্যায়িত করেছেন ড. কামাল

ড. কামাল হোসেন ও অন্য বক্তারা শুক্রবার এক সেমিনারে জোট সরকারকে ডাহা মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

‘ডাহা মিথ্যার কৌশল হলো ফ্যাসিবাদের প্রকাশ। সকলকিছু প্রত্যাখানের মাধ্যমে সরকার এই আচরণই প্রদর্শন করছে’। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর রাষ্টায়ত্ব বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) থেকে চাকুরীচ্যূত সাংবাদিকদের উদ্যেগে আয়োজিত এক সেমিনারে ড. কামাল হোসেন এ কথা বলেন।   

দেশে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থানের বিষয় উল্লেখ করে প্রখ্যাত এই আইনবিদ বলেন, রাজশাহী অঞ্চলে তথাকথিত বাংলা ভাইয়ের কর্মকান্ড বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অন্যদের সাথে নিয়ে তিনি রাজশাহী সফর করেন এবং বাংলা ভাইয়ের কর্মকান্ডের ভিডিও দেখতে পান।

‘কিন্তু সরকার সেসময় জঙ্গি কার্যক্রমের অস্তিত্ব প্রত্যাখান করে’ বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যখন দেশে বিদ্যুতের ব্যাপক সংকট চলছে, তখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে উল্লেখ করেছেন এধরনের কোন সংকট নেই। ‘এটা একটা ডাহা মিথ্যা’

গণফোরাম সভাপতি বলেন, ‘একটি নির্বাচিত সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারে এবং এধরনের সরকার ডাহা মিথ্যার পথ গ্রহণ করে, এমনটি বাংলাদেশেই ঘটছে’।

তিনি বলেন, ঝুঁকি এবং সরকারের ক্রমাগত প্রত্যাখান সত্ত্বেও উগ্রবাদ বিষয়ে সত্য তথ্য উন্মোচনের জন্য বাংলাদেশী গণমাধ্যম ১৪ কোটি জনগণের শুভেচ্ছা পাওয়ার দাবি রাখে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড.আআমস আরেফিন সিদ্দিক সেমিনারে বলেন, জঙ্গি বিরোধেী কার্যক্রমের জন্য এখন তাদের পুরস্কৃত করা উচিত।

তিনি বলেন, ‘কিন্তু যদি কাউকে এই পুরস্কার দেওয়া হয়, তাহলে অবশ্যই সেটা গণমাধ্যমকে দেওয়া উচিত, যারা সর্বপ্রথম দেশে জঙ্গিবাদের উত্থানের বিষয়টি উন্মোচন করে, কিন্তু সরকার তা প্রত্যাখান করেছিলো’।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি এবং বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরী বলেন, মিথ্যা হলো চারদলীয় জোট সরকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।

সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকারের কথা উল্লেখ করেন তিনি , যেখানে প্রধানমন্ত্রী বলেছেন ‘একমাত্র ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণের পর তার সরকার জঙ্গিদের কার্যক্রম সম্পর্কে অবগত হয়’। বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ  করে তিনি বলেন, ‘ওয়াটার গেট কেলেঙ্কারি নিয়ে মিথ্যা বলায় রাষ্ট্রপতি নিক্সনকে ক্ষমতা চেড়ে দিতে হয়েছিলো। একজন মিথ্যাবাদী সরকার প্রধান অব্যহতভাবে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকতে পারে না’।

সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির বলেন, ‘যদি তিনি ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণের পর জঙ্গি কার্যক্রম সম্পর্কে প্রথম জেনে থাকেন, তাহলে রাজশাহী অঞ্চলে বাংলা ভাইয়ের কর্মকান্ডের উপর ১ এপ্রিল থেকে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ধারাবাহিকতায় তিনি কিভাবে ২০০৪ সালের ২৩ মার্চ বাংলা ভাইকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন।

দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সেমিনারে বলেন, সাইফুর রহমান এবং অন্য মন্ত্রীরা সাংবাদিকদের দেশের এক নম্বর শত্র“ হিসেবে চিহ্নিত করেছেন। ‘জ্বালানি উপদেষ্টা বলেছেন, সাংবাদিকরা সংকটের অর্থ বোঝে না।

সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. মাহাবুবে আলম বলেন, ‘সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি হিসেবে আমি নিজেও প্রেসকাউন্সিলের সদস্য ছিলাম। কিন্তু যারা সাংবাদিকদের বারের পেছনে লাগিয়ে দিতে চায়, সে সকল সাংবাদিকের সাথে একসাথে বসতে আমি কোন উৎসাহ পাই নি। গণমাধ্যমের স্বাধীনতার স্বার্থে তাদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে।

বিএফইউজে মহাসচিব ও সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বর্তমানে একটি নির্বাচনী কার্যালয়ে রূপ লাভ করেছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাসসের সাবেক প্রধান সম্পাদক ও ব্যাবস্থাপনা পরিচালক হারুন হাবীব ।

অজিত কুমার সরকারের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মুনতাসির মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি আলতাফ মাহামুদ এবং বাসসের সাবেক সাংবাদিক এনামুল হক চৌধুরী ও আফজাল হোসেন।

জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর বাসস থেকে অপসারিত ২৭ জন সাংবাদিক ও সাত কর্মচারী ‘বাসসের নির্যাতন বিরোধী সাংবাদিক’ ব্যানারে সেমিনারে অংশ নেন।