নবীনগরে ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ইদ্রিস মিয়া (৫০) নামের ব্যক্তিকে একদল সন্ত্রাসী পিটিয়ে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে পূর্ব শত্র“তার জের ধরে সন্ত্রাসীরা ইদ্রিস মিয়ার ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে।
