চট্টগ্রাম বন্দরের সাবেক সিএমও ডা. হরিপদ চৌধুরীর মৃত্যু
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)’র চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ডা. হরিপদ চৌধুরী বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
মৃত্যুকালে ড. চৌধুরী তার স্ত্রী, তিন সন্তান এবং বিপুল সংখ্যক শোকাহত স্বজন রেখে গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান চৌধুরী প্রয়াত হরিপদ চৌধুরীর বড় ছেলে।
ডা. হরিপদ ১৯৯৩ সালে চাকরি থেকে অবসর গ্রহণের আগ পর্যন্ত সুনামের সাথে সিপিএতে কর্মরত ছিলেন।
