২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘অষ্টমীর øান’ শুরু

নারায়ণগঞ্জের বন্দর থানার লাঙ্গলবন্দে বুধবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘অষ্টমীর øান’। বুধবার সকাল নয়টা থেকে শুরু হয়ে এই উৎসব চলবে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ঐতিহ্যবাহী এই পূণ্যøানে অংশ নিতে দেশ বিদেশের হাজার হাজার নারী--পূরুষ লাঙ্গলবন্দে এসে মিলিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও শ্রীলংকার কয়েক’শ পূণ্যার্থী এবারের øানে অংশ নিচ্ছে।

‘অষ্টমীর øান’ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। উৎসব এলাকায় পুলিশ, আমর্ড পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তবে উৎসব স্থলে ব্যপক সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন এবং তাদের কড়া মনোভবের কারণে, øানে অংশ নেওয়া হাজার হাজার পূন্যার্থী হয়রাণির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ পূণ্যার্থী ও দর্শনার্থীদের অনেকেই র‌্যাবের অতিরিক্ত কড়াকড়ির কারণে, øান না করেই বাড়ি ফিরে গেছে।

নারায়নগঞ্জ শহর ও বন্দর থানা এলাকা থেকে রিক্সা-ভ্যানসহ বিভিন্ন যানবাহনে আসা পূণ্যার্থীদের, লাঙ্গল বন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মিনারবাড়িতে র‌্যাব সদস্যরা যানবাহন থেকে নামিয়ে দেয়। সকাল আটটার দিকে র‌্যাবের একটি দল মিনারবাড়ি সেতুর কাছে অবস্থান নেয়। এতে করে øানে অংশ নিতে আসা পূণ্যার্থী ও দর্শনার্থীরা চরম দুর্ভোগের সম্মুখীন হয়। এছাড়া øান চলাকালে মটরবাইকযোগে র‌্যাব সদস্যদের বেপরোয়া মহড়া পূণ্যর্থীদের মধ্যে ভীতির সৃষ্টি করে বলেও কয়েকজন পূণ্যার্থী অভিযোগ করেন।      

অন্যদিকে ব্রহ্মপুত্র নদে দীর্ঘদিন ড্রেজিং না করায়, পূণ্যার্থীদের øান উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও তারা জানায়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও পানি সম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী বুধবার উৎসব স্থল পরিদর্শনকালে, øানে অংশ নেওয়া পূণ্যার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।