২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএফের হাতে ৩ বাংলাদেশী অপহৃত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সীমান্তবর্তী হরিশপুর মাঠ থেকে বুধবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশী কৃষককে অপহরণ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বিডিআর ছয় রাইফেল ব্যাটেলিয়নের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সারোয়ার জানান, ভারতীয সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র খান্দুয়া ক্যাম্পের জওয়ানরা টহলকালে বুধবার সকাল ১০টার দিকে হরিশপুর মাঠ থেকে তিন কৃষককে অপরহরণ করে। বিএসএফ এসময় বাংলাদেশী কৃষকদের ছয়টি গরু ও চাষাবাদের লাঙ্গলও নিয়ে যায়।

অপহৃতরা হলো-- সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চক ছাকালি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের দুই ছেলে তৈয়ব আলী (৫০) ও ফায়েক আলী (৩৫) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর (২৫)।