২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটি ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র কর্মসূচি থামাতে কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জে কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটি ও শিবগঞ্জ উপজেলা বিএনপি ঘোষিত ৬ এপ্রিলের কর্মসূচি স্থগিত রাখতে মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলমের দায়িত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

কমিটিতে আরো রয়েছেন সহকারী কমিশনার ফিরোজুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা কিবরিয়া, পল্লী বিদ্যুতের ডিজি এম আব্দুস সামাদ, পৌর চেয়ারম্যান শামীম কবির হেলিম শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও কয়েকজন গণ্যমাণ্য ব্যক্তি।

উল্লেখ্য কানসাট পল্লী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম কমিটি ও শিবগন্জ উপজেলা বিএনপি উভয় দলের ৬ এপ্রিল বিকালে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় উপজেলা আইনশৃংখলা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

এদিকে বুধবার ওই কমিটি পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি লাঠি-ঝাটা মিছিল প্রত্যাহারের জন্য সংগ্রাম কমিটির আহ্বায়ক গোলাম রব্বানীকে আহ্বান জানাবেন। এ ব্যাপারে শিবগন্জের ইউএনও জানান, গোলাম রব্বানী কর্মসূচি প্রত্যাহার না করলে এলাকায় ১৪৪ ধারা জারীসহ প্রশাসনিক যে কোন পদক্ষেপ গ্রহন করা হবে। চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের বেকির মোড়ে অনুষ্ঠিত সমাবেশে নিষেধাজ্ঞা জারী করা হবে বলেও তিনি জানান। এ ব্যাপারে শিবগন্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জানান, ২৯ মার্চ রাজশাহীতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মহাসমাবেশে দলীয় কর্মীদের যোগ দিতে বাধা দেওয়ার প্রতিবাদসহ কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি পালনে বিএনপি’র নেতাকর্মীরা অটল রয়েছে বলে তিনি জানান।