বরিশাল থেকে ফেন্সিডিলসহ ৫ জন গ্রেপ্তার
বরিশাল থেকে র্যাব সদস্যরা ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে চারজন মহিলা রয়েছে। র্যাব মঙ্গলবার একথা জানায়।
গ্রেফতারকৃতরা হল যশোরের জাহানারা (৪০), সবুরা (৪৫), সালেহা বেগম (৩০), বরিশালের মঞ্জুরা বেগম এবং তার দেবর সোহান।
র্যাব জানায়, র্যাব সদস্যরা বরিশালের জিয়া সড়ক এলাকায় সোমবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৪ বোতল ফেন্সিডিলসহ মঞ্জুরা বেগম এবং তার দেবর সোহাগকে গ্রেপ্তার করে।
র্যাবের ডি এ ডি কামরুল আলীম বিডিনিউজকে জানান, এর আগে তারা গোপন সংবাদের ভিত্তিতে যশোরের তিন মহিলাকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। তাদের দেয়া স্বীকরোক্তি অনুযায়ী র্যাব মঞ্জুরা বেগম এবং সোহানকে গ্রেপ্তার করে।
