২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস--টেম্পু সংঘর্ষে নিহত ৬ আহত ৩

ফরিদপুরে রোববার বিকেলে মমান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও  তিন জন আহত হয়েছে। শহরতলীর বাঘুন্ডায় বরিশাল থেকে ঢাকা গামী সুরভী পরিবহনের যাত্রীবাহী (ঢাকা মেট্রো ব ১৪ - ১০৬৮) নং বাসের সাথে ফরিদপুর থেকে বাঘুন্ডাগামী একটি যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুর ছয় জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিহতদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। এরা হচ্ছে-- টেম্পু চালক হায়দার আলী (৩০), বেলাল হোসেন (২৮), সুমাইয়া (১৮), অপু (২০) ও শাহজাহান।

বাসটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ বাসটিকে আটক করেছে।

পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি ভাংচুর করে।

আহত তিন জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হচ্ছে ডলি (১৯) ও এসকেন (৫০)।