২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’তে আবৃত্তি উৎসব চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২ (বিডিনিউজ)Ñ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ আয়োজিত পাঁচ দিনব্যাপী ৬ষ্ঠ আবৃত্তি উৎসব রোববার থেকে শুরু হয়েছে। আবৃত্তি উৎসবের স্লোগান হলো, ‘শানিত পদ্যে ধ্বনিত হোক দুর্বার প্রতিরোধ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 04:39 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

রোববার দুপুরে অমর একুশের পাদদেশে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের কর্মীদের অংশগ্রহনে একটি আনন্দ র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক জোট নেতারা বক্তব্য রাখেন।

উৎসবের দ্বিতীয় দিন ৩ এপ্রিল গুণিজন সম্মাননা, আবৃত্তি ও ধ্বনি’র প্রযোজনায় শ্র“তিনাটক নাথবতী অনাথবৎ অনুষ্ঠিত হবে।

উৎসবের তৃতীয় দিন ৪ এপ্রিল রবি শংকর মৈত্র, গোলাম সারোয়ার ও কামরুল হাসান মঞ্জুর একক পরিবেশনা এবং ঢাকা স্বরকল্পন এর প্রযোজনায় বাউন্ডুলে অনুষ্ঠিত হবে।

৫ এপ্রিল আবৃত্তি, বৈকুন্ঠ প্রযোজনা শান্তির জন্যে ব্যাকুলতা অনুষ্ঠিত হবে।

উৎসবের শেষ দিন ৬ এপ্রিল দেশ বিদেশের কবিদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠান হবে।

১৯৯৬ সালের ১২ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ প্রতিষ্ঠিত হয়।