নারায়ণগঞ্জে র্যাব ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ, ৪ র্যাব সদস্য আহত, ৫ ডাকাত আটক
নারায়ণগঞ্জ জেলার রূ“পগঞ্জে শনিবার ডাকাতদের সংগে র্যাব--এর বন্দুকযুদ্ধে চার র্যাব সদস্য এবং এক ডাকাত আহত হয়। র্যাব এসময় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে-- সাভারের আবু সালাম (৩৫), পটুয়াখালী জেরার মো. ফরহাদ ওরফে ইসরাফিল, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মো. কামাল হোসেন, মাদারীপুর জেলার শিবচরের জব্বার হাওলাদার এবং চাঁদপুর জেলার জয়নাল আবেদীন।
আহত র্যাব সদস্যরা হলো- মেজর জামান, মেজর কামরুজ্জামান, এএসপি হাসানুজ্জামান, এসআই লুৎফুজ্জামান এবং কনস্টেবল জিকরুল।
র্যাব জানায়, ডাকাতরা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালালে তারা আহত হয়।
র্যাব--৪ সূত্র জানায়, রূপগঞ্জ থানার গাজি ট্যাংক ফ্যাক্টরির কাছে খাতুন গ্রামে র্যাবের দলটি বেলা সাড়ে ১২টার দিকে পৌঁছায়।
সূত্রটি আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তারা ডাকাতদের ওপর হামলা চালায়। দলটি তখন চুরি করা একটি গাড়ি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
র্যাব--৪ এর এসএই কবির জানান, র্যাব সদস্যরা ডাকাতদের ঘেরাও করলে ডাকাতদল র্যাব--এর ওপর গুলি চালায় এবং এক পর্যায়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
