২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বার্ড ফ্লু আক্রান্ত সন্দেহে ১২ হাজার মুরগীর বাচ্চা আটক

বার্ড ফ্লু আতংকে খুলনা মহানগরীর টুটপাড়ার ইস্ট লিংক রোডের একটি বাড়ি থেকে শনিবার পশু সম্পদ অধিদপ্তর ও মহানগর গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১২ হাজার ২শ’ মুরগির বাচ্চা আটক করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সূত্র জানায়, খুলনার পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতি টুট পাড়ার ওই বাড়িতে ভারতীয় মুরগী রয়েছে বলে পশুসম্পদ অধিদপ্তরে অভিযোগ করে। এ অভিযোগের ভিত্তিতে পশু সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে ১২ হাজার ২শ’ মুরগীর বাচ্চা আটক করে নিয়ে যায়।

এগুলো সেকেন্দার নামের একজন ব্যবসায়ীর বলে জানা গেছে।

পুলিশ বলছে, সেকেন্দার আগে থেকেই ভারতীয় মুরগীর ব্যবসা করে। তবে এ ব্যাপারে সেকেন্দারের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।