২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় শেখ হাসিনার তীব্র নিন্দা

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা শনিবার এক বিবৃতিতে ৩০ মার্চ সচিবালয়ে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সাবেক প্রধান মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি--জামাত জোট সরকার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে বানচাল করার লক্ষে পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারী করে ও জনগণের স্বত:স্ফ’র্ত অবস্থানের ওপর বিনা কারণে লাঠি চার্জ, গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ১৪ দল ও অংগ সংগঠেনর তিনশতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশে পুলিশের বর্বোরোচিত নির্যাতনের শিকার আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মো. সেলিম, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আযম এমপি, মহিউদ্দিন আহমদ মহি, ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুসহ অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দায়ের করে দমন, পীড়ন ও নির্যাতনের ঘৃন্য পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, দূর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, সন্ত্রাস , হত্যা, নির্যাতন ও দু:শাসনের ফলে জনগণকতৃক প্রত্যাখ্যাত জোট সরকার দিশেহারা হয়ে যে কোনভাবে ক্ষমতায় থাকার জন্যে মরিয়া হয়ে ওঠেছে।

তিনি বলেন, কোন স্বৈরাচারই মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তার, দমন--পীড়ন  অত্যাচারের পথ বেছে নিয়ে ক্ষমতায় টিকতে পারে নি। এই সরকারও তা পারবে না।