কুষ্টিয়ায় গ্রাম্য শালিসে জরিমানার টাকা নিয়ে দু’গ্র“পের সংঘর্ষ, মহিলাসহ আহত ২৫
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শুক্রবার গভীর রাতে গ্রাম্য শালিসে জরিমানার টাকা আদায়কে কেন্দ্র করে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ভর্তি রয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুড়িপোল গ্রামের ঠান্টুর ছেলে আমিরুলের বিরুদ্ধে কয়েকদিন আগে এক শালিসি বৈঠকে নগদ অর্থ জরিমানা করা হয়। সেই জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রতিপক্ষ গ্র“পের রমজান আলীর ছেলে বাবুল ও লাবলুরা ক্ষিপবত হয়।
এরই জের ধরে জামিরুলের সাথে বাবুলের তুমুল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’গ্র“পের সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হলে সংঘর্ষ বাধে। ঘন্টাব্যাপী সংঘর্ষে দু’গ্র“পের মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে বাবুল (৩৫), লাবলু (৩০), আশরাফুল (২২) আফরোজা (২৭) ঠান্টু (৫৫), জামিরুলকে (২৮) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।
