২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিদুতের দাবীতে সড়ক অবরোধ

সাতক্ষীরার কলারোয়ায় এলাকাবাসী বিদ্যুতের দাবীতে ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাতক্ষীরা-- যশোর সড়ক অবরোধ করে রাখে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের দাবীতে এলাকাবাসী কলারোয়া সরকারি কলেজের সামনে সাতক্ষীরা--যশোর সড়ক সকাল ১০টা থেকে অবরোধ করে রাখে। এসময় রাস্তার ওপর এক প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়। দীর্ঘ সাড়ে তিনঘন্টা সমাবেশের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আব্দরু রউফ, আনোয়ারা ফারুক, রুহুল কুদ্দুস, আব্দুল আলীম, সাজেদুর রহমান খান চৌধুরী প্রমুখ।

পরে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সমস্যার সমাধানে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিলে অবেরোধ তুলে নেয়া হয়।  এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলাপ্রশাসক বরাবর ছয়দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।