২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অগ্নিকাণ্ড: ধান-চালসহ গোডাউন পুড়ে ছাই

সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে একটি রাইস মিল ও গোডাউন ঘর পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

দমকল বাহিনী জানায়, গোডাউনে রাখা প্রায় ৭০০ বস্তা ধান ও ৫০ বস্তা চাল পুড়ে যায়। বৈদুত্যিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে মোট আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।