খুলনায় বস্তিতে অগ্নিকাণ্ডে ৬০টি বসত ঘর পুরে ছাই, ২৫ লাখ টাকার ক্ষতি
খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় ধোপার বস্তিতে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টি বসত ঘর পুরে ছাই এবং ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে ফেরদৌসের ভাড়া বাড়ির রান্নাঘর থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। শুষ্ক মওসুম হওয়ায় আগুন দ্রুত পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের গাড়ি এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের তিন শতাধিক সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে।
