বিশিষ্ট শিক্ষাবিদ এম এ রহিম আর নেই
বিশিষ্ট শিক্ষাবিদ এবং জনশিক্ষা বিভাগ (ডিডিপিআই) এর সাবেক উপ - পরিচালক এম এ রহিম হৃদরোগে আক্রান্ত হয়ে গত সপ্তাহে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।
তাকে লক্ষ্মীপুর সদর উপজেলার শমসেরাবাদ গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৮৯ সালে ডিডিপিআই’র সরকারি চাকুরী থেকে অবসর নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, আট ছেলে এবং চার মেয়ে রেখে গেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বার্তা সম্পাদক বখতিয়ার রানা তার ছেলে।
