২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে  ভারত সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

ভারতের বিধান সভার সদস্য হত্যা মামরার পলাতক আসামী এবং ভারত সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী শরিয়তুল্লাহ ওরফে ম্যাও (২৮) কে কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সোমবার রাত ৯টার দিকে পুলিশ মথুরাপুর-শরিষাডুলি থেকে শরিতুল্লাহ ও স্থানীয সন্ত্রাসী বাটুল (২৭) কে গ্রেপ্তার করে। এ সময় গ্র“পের আরও চার-পাঁচ জন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত শরিয়তুল্লাহ ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার রঘুনাথপুর গ্রামের নকিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, সে ভারতের শীর্ষ তালিকাভূক্ত সন্ত্রাসী এবং তাকে ধরার জন্য ভারত সরকার এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। ভারতের বিধান সভার সদস্য চিত্ত রঞ্জন হত্যা মামলার অন্যতম পলাতক আসামী ছাড়াও সে বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত।

ভারত থেকে পালিয়ে শরিয়তুল্লাহ ওরফে ম্যাও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবস্থান করে এবং জামালপুরের হাফেজ মণ্ডলের মেয়ে বিয়ে করে স্থায়ীভাবে চার পাঁচ বচর যাব এখানে অবস্থান করছিল। এখানে সে দৌলতপুরের বাগুয়ান, ডাং মড়কাসহ বিভিন্ন স্থানের বেশ কিছু সন্ত্রাসীদের নিয়ে একটি গ্যাং গড়ে তুলে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ম্যাও দৌলতপুরে সংঘটিত কয়েকটি হত্যা ও ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ম্যাও সোমবার গ্রেপ্তার  হলেও তার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে মঙ্গলবার বিষয়টি প্রকাশ করা হয়।

এদিকে, গ্রেপ্তারকৃত অপর সন্ত্রাসী বাটুলের বিরুদ্ধেও খুন, ছিনতাই ও ব্যাংকের টাকা লুটের মামলা রয়েছে। সে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামের ঝন্টু কামারের ছেলে।

গ্রেপ্তারকৃতদের অপরাধ কর্মকাণ্ডের ব্যাপারে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।

মঙ্গলবার এই দুই সন্ত্রাসীকে কুষ্টিয়ার আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।