২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সীমাহীন বিদ্যুৎ বিভ্রাট ইরি বোরোতে সেচ বিঘ্নিত

গাইবান্ধা জেলায় সীমাহীন বিদ্যুৎ বিভ্রাট ও অব্যাহত লো-ভোল্টেজের কারনে চলতি ইরি বোরো মৌসুমের পিক পিরিয়ডে সেচ কার্যক্রম মারাত্বকভাবে বিঘিœত হচ্ছে এবং প্রচন্ড গরমে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 02:50 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এসএসসি পরীক্ষার সময়টিতে সীমাহীন বিদ্যুত বিভ্রাটের কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশেষ করে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রামগুলোতে বিদ্যুৎ বিভ্রাট আরও ভয়াবহ আকার ধারন করেছে। শহরে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ বার দেড় থেকে দুই ঘন্টা স্থায়ী লোডশেডিং করা হচ্ছে। পল্লী অঞ্চলে লোডশেডিং এর পরিমান একটানা ৫ থেকে ৬ ঘন্টা স্থায়ী থাকছে বলে সরেজমিনে পরিদর্শনে জানা গেছে।

এদিকে বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, প্রতিদিন গাইবান্ধা জেলায় বিদ্যুতের চাহিদা ১৬ থেকে ১৭ মেগাওয়াট। অথচ গ্রিড লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মাত্র ৭ থেকে ৮ মেগাওয়াট। আবার কোন কোন দিন সরবরাহের পরিমান ৫ থেকে ৬ মেগাওয়াটে নেমে আসে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে. চলতি ইরি  বোরো মৌসুমে সেচ সুবিধার আওতায় ১ লাখ ২৮ হাজার ১শ’৫০ হেক্টর জমিতে ইরিবোরো চাষ করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৭শ’ ১১টি বিদ্যুৎ চালিত এবং ৩২ হাজার ৯শ’৬১টি  অগভীর নলক’পের আওতায় ১লাখ ২২হাজার ৬শ ৭৬ হেক্টর জমিতে ইরি  বোরো চাষ করা হচ্ছে।

অব্যাহত বিদ্যুৎ বিভ্রাট এবং ডিজেল সংকটের কারণে পিক পিরিয়ডের এই খরা মৌসুমে বিদুৎ ও ডিজেল চালিত অগভীর নলক’পের আওতাধীন উল্লেখিত জমিতে সেচের অভাবে উৎপাদন মারাতœকভাবে হ্্রাস পাবে বলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।