চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎ অফিস ভাংচুর
ইরি - বোরো আবাদী জমিতে সেচ দিতে না পেরে শুক্রবার রাতে বিক্ষুব্ধ কৃষকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে পল্ল¬ী বিদ্যুৎ সমিতির (পবিস) নাচোল অভিযোগ কেন্দ্র। এসময় তারা পবিস জেলা শাখার সচিব শফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন তারা বিদ্যুৎ পেয়েছে মাত্র চার ঘন্টা। চরম এ বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষুব্ধ হয়ে তারা এ হামলা চালায়।
পবিসের সচিব শফিকুল ইসলাম তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা স্বীকার করে বলেন, হামলাকারীরা দরজা জানালা, চেয়ার টেবিল ও ওয়্যারলেস সেট ভাংচুর করে।
কৃষকরা অভিযোগ করেন, বিদ্যুতের অভাবে জমিতে সেচ দিতে না পারায় উপজেলার বিভিন্ন মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। বিবর্ণ হয়ে গেছে ধানসহ অন্যান্য ফসল।
