২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ফতেপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে বৃহস্পতিবার এক বাংলাদেশী নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

নিহতের নাম শহীদুল (২০)। সে চরপাঁকা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

৬ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সালাউদ্দিন জানান, ভোরে ওই সীমান্তের ১৩ নং পিলার সংলগ্ন জমিতে কাজ করার সময় ভারতের ঠাকুরবাড়ি ক্যাম্পের বিএসএফ গুলি চালালে শহীদুল নিহত হয়। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।

সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ লাশ ফেরত দেয়নি।

তবে বিডিআর সূত্র জানায়, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিডিআর’র দেয়া চিঠির প্রেক্ষিতে শুক্রবার সকাল ১০ টায় লাশ ফেরত দেয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ।