সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) নির্বাচনে প্রার্থীদের এক ওরিয়েন্টেশন সভা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বুধবার এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. মাহবুবে আলম।
আসন্ন নির্বাচনে সভাপতি পদে চারজন প্রার্থী হচ্ছেন-- ব্যারিস্টার এম আমিনুল ইসলাম, ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান, অ্যাড. হাবিবুল ইসলাম ভূঁইয়া এবং অ্যাড. এবিএম নুরুল ইসলাম। সহ--সভাপতি পদের প্রার্থী পাঁচজন। তারা হলেন-- অ্যাড. আব্দুল মান্নান খান, অ্যাড. আবু বকর সিদ্দিক, অ্যাড. এটিএম মিজানুর রহমান, অ্যাড. গোলাম আরশাদ এবং অ্যাড. আসাদুল্লাহ। সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী রয়েছেন। তারা হলেন-- অ্যাড. এএম আমিনুদ্দিন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং অ্যাড. এবিএম বায়েজিদ। তারা সকলেই সভায় বক্তব্য রাখেন। প্রার্থীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উন্নয়নে নিজেদের পরিকল্পনা ও তাদের পেশাগত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
অন্য প্রার্থীরাও নিজেদের নাম--পরিচয় উল্লেখ করে ভোট প্রার্থনা করেন।
অন্যান্যের মধ্যে নির্বাচন উপ--কমিটির আহবায়ক অ্যাড. নিজামুল হক নাসিম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এম ইনায়েতুর রহীম বক্তব্য রাখেন।
১৪ সদস্যের নির্বাহী কমিটি গঠনের জন্যে ২৯ ও মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মাঝে ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে।
