২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগ্য পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই- এর বাজার মনিটরিং ব্যবস্থা নেই

বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ভোক্তার স্বার্থে  দেশীয় এবং আমদানিকৃত বিদেশী ভোগ্য পন্যের গুনগত মান নিয়ন্ত্রনে বাজার মনিটরিং এর ব্যবস্থা নাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বিএসটিআই দেশী, বিদেশী বিস্কুট, রুটি, বিভিন্ন ফলের জুস, চকলেট, চানাচুর, আচার, তেল, লবন, বিশুদ্ধ খাবার পানিসহ  ১৪৮টি পন্যের মান নিয়ন্ত্রনের সনদ প্রদান করে থাকে।

বিএসটিআই থেকে পণ্যের মান নিয়ন্ত্রনের সনদ গ্রহনের সময় পণ্যের গুনগত মান ঠিক থাকে ।

মনিটরিং ব্যবস্থা না থাকায় পন্য বাজারজাতকরণের সময় পণ্যের গুণগত মান ঠিক থাকে না। সম্প্রতি ভেজাল বিরোধী অভিযানে এসব বিষয় ধরা পড়ে।

মোবাইলকোর্ট বিএসটিআই অনুমোদিত ভোগ্য পণ্যের গুণগত মান না থাকায় সংশ্লিষ্ট উৎপাদন প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদের জেলসহ জরিমানা দিয়েছে। 

পন্যের মান নিয়ন্ত্রনে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার সুয়োগে এক শ্রেণীর ব্যবসায়ী মানুষের স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর পণ্য বাজারে বিক্রি করছে।

বাজারে বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই, জনস্বাস্থ্য বিভাগ, সিটি করর্পোরেশনের দায়িত্ব পালন করার কথা।

তবে বিএসটিআই এর মহাপরিচালক এবিএম আব্দুল হক বিডিনিউজকে বলেন, মনিটরিং ব্যবস্থা চালু থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জনবল সংকটের কারণে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

অভিযোগ রয়েছে ওই সব সংস্থার দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তাদের ঘাফলতির কারণে বাজারে পণ্যের মান নিয়ন্ত্রন করা হচ্ছে না।