সুন্দরবনে ৪ হরিণ শিকারী অস্ত্রসহ গ্রেফতার
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সন্যাসী খাল এলাকা থেকে বুধবার ভোরে চারজন হরিণ শিকারীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানায়।
গ্রেফতারকৃতরা হলো, খুলনার কয়রা উপজেলার চোরামুখা গ্রামের শাহবাজ সরদার, মজিবর তরফদার, নুরুজ্জামান ও দক্ষিণ বেতকাশি গ্রামের দিলদার গাজী।
গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ১৬ কেজি হরিণের মাংস, একটি ১.২ বোরের বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এব্যাপারে বন আইনে মামলা দায়েরে পর গ্রেফতারকৃতদের বুধবার আদালতে হাজির করা হয়।
