মুক্তিযুদ্ধ জাদুঘরের ১০ বছর পূর্তি বুধবার
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রথম দশক পূর্ণ হতে যাচ্ছে বুধবার। প্রতিষ্ঠার পর থেকেই এ প্রতিষ্ঠানটি দেশ ও দেশের বাইরের বিপুল সংখ্যক মানুষের কাছে মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা ও দুঃসহ দিনগুলোর স্মৃতি তুলে ধরেছে।
জাদুঘরের অন্যতম ট্রাস্টি ড. সারোয়ার আলী মঙ্গলবার বিডিনিউজকে বলেন, এই প্রতিষ্ঠান সকল স্বাধীনতাকামী মানুষ এবং ধর্ম, বর্ণ ও সার্বভৌমত্বের নামে যারা বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছেন, তাদের প্রতি উৎসর্গকৃত। এ--টি ইতিহাসের সাথে সাথে সমসাময়িক সমাজের সাথেও সম্পৃক্ত।
বাঙালি জাতির গণতন্ত্র এবং জাতীয় অধিকার রক্ষায় পাকিস্তানী হানাদারদের গণহত্যার শিকার হয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশে ১৯৯৬ সালে মুক্তযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে বিপুল সংখ্যক মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্ম হয়।
দুই তলা ভবনের এই জাদুঘরটির রয়েছে ছয়টি গ্যালারি। এতে ১৪ হাজার সামগ্রী রয়েছে। এর মধ্যে রয়েছে বিরল আলোকচিত্র, বিভিন্ন দলিল, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন উপকরণ। অবশ্য এর সব কিছু প্রদর্শন করা যায় না।
ড. আলী বলেন, স্থান--সল্পতার কারণে জাদুঘরটিতে বর্তমানে ১৩শ’ সংগ্রহ প্রদর্শন করা সম্ভব। তাই এর পরিকল্পনা রয়েছে, নতুন জায়গা কিনে ভবন নির্মান করে একটি পূর্ণাঙ্গ জাদুঘর প্রতিষ্ঠা করা।
তিনি আরো বলেন, এখানে যারা আসেন, তারা অনুধাবন করতে পারেন, কীভাবে সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ (১৯৭২) সম্বলিত একটি সংবিধান অর্জিত হয়েছে।
তিনি বলেন, আমরা টাচ-স্ক্রিন সুবিধা চালু করার চেষ্টা করছি। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে এ বছরে শেষ দিক থেকে এ--টি একটি ওয়েব জাদুঘরে পরিণত হবে।
একে একটি প্রাণবন্ত জাদুঘরে পরিণত করতে প্রতিদিন বিভিন্ন প্রদর্শনী ও অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
৫২১ সপ্তাহে সেগুনবাগিচার এই জাদুঘর এ পর্যন্ত ৩১৪,৬৩৩ জন লোক পরিদর্শন করেছে। এছাড়া একটি বাস ভ্রাম্যমাণ জাদুঘর হিসেবে নয়টি জেলায় কাজ করে।
ড. আলী বলেন, আমরা আরো একটি বাস নামানোর চিন্তাভাবনা করছি।
২৬ মার্চ মহান স্বাধীনতা উপলক্ষে জাদুঘর বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
সেগুনবাগিচায় জাদুঘর প্রাঙ্গণে ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের ১০ বছর’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে ২৪ মার্চ পর্যন্ত। এ ছাড়া বিশেষ প্রদর্শনী চলবে।
বুধবার সমারক বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার অধ্যাপক মোজ্জাফ্ফর আহমেদ ‘শিক্ষা ব্যবস্থা: আশা ও অর্জন’ বিষয়ে বক্তব্য রাখবেন। অন্যদিকে সুবীর নন্দী ও রেজওয়ানা চৌধুরী বন্যা সঙ্গীত পরিবেশন করবেন।
শুক্রবার জাদুঘর স্কুল প্রকল্পের শিক্ষার্থীরা একটি সাস্কৃতিক অনুষ্ঠান করবে।
শনিবার মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। ওইদিনই রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।
