লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক উল্টে নির্মাণ শ্রমিক নিহত
লক্ষ্মীপুর জেলার রামগতিতে দ্রুতগামী ট্রাক উল্টে গিয়ে রিপন (২০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রামগতি উপজেলার হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের প্রধান সড়কে দ্রুতগামী ট্রাকটি উল্টে গভীর গর্তে পড়ে গেলে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। রিপনের বাড়ি রামগতি উপজেলার চরআলেকজান্ডার গ্রামে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
