দিনাজপুরে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
দিনাজপুর জেলার কাহারোলের রসুলপুর ইউনিয়নের বেরগাঁও গ্রাম থেকে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। পুলিশ রোববার একথা জানায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শ্রমিকরা রোববার একটি পুকুর খনন করতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫৮ ইঞ্চি লম্বা ও ২৩ ইঞ্চি চওড়া বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটির মূল্য প্রায় কোটি টাকা বলে পুলিশ ধারনা করছে।
