২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাগলায় বস্তিতে আগুন লেগে ১ জন নিহত, আহত ১৫

নারায়নগঞ্জের পাগলায় শনিবার সকালে একটি বস্তিতে অগ্নিকান্ডে ৪৫ বছরের এক মহিলা জীবন্তদ্বগ্ধ হয়ে নিহত এবং আরো ১৫ জন অগ্নিদ্বগ্ধে গুরুত্বর আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

আগুনে দু’শ বস্তিঘরসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিনির্বাপক কর্মীরা জানায়, ধংসস্তুপ থেকে উদ্ধার করা মৃত দেহের পরিচয় জানা যায়নি।

পুলিশ এবং ফায়ার সার্ভিস জানায়, সুরাইয়া মহল সিনেমা হলের পাশের বস্তিতে সকাল ১০টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিনির্বাপক কর্মীরা তাৎক্ষনিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি। তবে স্থানীয়রা জানায়, বস্তির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।