২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামল দত্ত ভোরের কাগজের সম্পাদক হলেন

সাংবাদিক শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক হয়েছেন। তিনি গত বছরের জানুয়ারি থেকে এই দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 09:17 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, ভোরের কাগজ পরিচালনা কর্তৃপক্ষ তাকে সম্পাদক হিসেবে নিযুক্ত করেছে। শ্যামল দত্ত ভোরের কাগজের জন্মলগ্ন থেকেই এই পত্রিকাটির সঙ্গে যুক্ত।

এর আগে বিভিন্ন পর্যায়ে তিনি পর্যায়ে ভোরের কাগজের কূটনৈতিক সংবাদদাতা, বিশেষ সংবাদদাতা, প্রধান প্রতিবেদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি সাংবাদিকতার বিষয়ে দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি আন্তর্জাতিক সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা নেন এবং যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা স্টেট -- এর লিঙ্কন সিটি থেকে প্রকাশিত দৈনিক লিঙ্কন স্টার - এ  ইন্টার্নশিপ করেন।

তিনি বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির সাধারণ সম্পাদক এবং বর্তমানে কমওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক।

এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত।