২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জেএমবি ও চরমপন্থি ধরতে পুলিশের বিশেষ অভিযান, শতাধিক আটক

বাগেরহাটে জেএমবি ও চরমপন্থি ধরতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে শতাধিক ব্যক্তিকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ এক যোগে জেলার নয়টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ অভিযানে কোনো জেএমবি বা চরমপন্থি সদস্যদের পাওয়া যায়নি। তবে পুলিশ ঢাকার ব্যবসায়ী মনিরুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সুলতান শেখকে জেলার মোড়েলগঞ্জ উপজেলার চোমড়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে।

বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানান, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোনো জেএমবি বা চরমপন্থি সদস্য পাওয়া যায়নি। আটককৃতদের মধ্যে অধিকাংশই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।