যশোরে চরমপন্থি সংগঠন জনযুদ্ধের শীর্ষনেতা সুমন গ্রেপ্তার
ঝিনাদহের কোর্টচাঁদপুর থানা পুলিশ শুক্রবার সকালে যশোর থেকে চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টির (এমএল--জনযুদ্ধ) আঞ্চলিক শীর্ষনেতা শামসুল হক ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত সুমন ঝিনাইদহ সদর উপজেলার চরকোল গ্রামের জহিরউদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, কোর্টচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সকাল ১১ টার দিকে যশোরের চৌগাছা উপজেলার চাঁদপাড়া খাঁজাপুর গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় ৬ টি ও কোর্টচাঁদপুর থানায় ৫টি হত্যা মামলাসহ চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও চৌগাছা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে আরো কয়েকটি মামলা আছে বলে পুলিশ জানায়।
