২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

ফরিদপুর--বরিশাল মহাসড়কের ফরিদপুর শহরতলীর বাখুণ্ডায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ফরিদপুর থেকে মাদারীপুরগামী অভিলাশ পরিবহনের একটি বাসের (ফরিদপুর-ব-৩১৬) সঙ্গে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত আটজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যায়।