পাবনায় ২৪ ঘন্টার ব্যবধানে ২ জনকে নৃশংসভাবে হত্যা
পাবনায় ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক ঘটনায় দু’জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার বিকেলে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নিয়ামতপুরের চরমপন্থী সদস্য মজিবর রহমান একদন্ত বাজারে অড্ডা দিচ্ছিল। এসময় ৫/৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বাজারের তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে চলে যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এদিকে ফরিদপুর উপজেলায় অজ্ঞাতনামা (৩০) এক যুবককে সন্ত্রাসীরা জোতগারি বিলে জবাই করে তার লাশ ফেলে যায়। রোববার সকালে পুলিশ বিল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
