নগরীর টিকাটুলিতে ৫তলা ভবনে অগ্নিকাণ্ড, আহত ৫
নগরীর টিকাটুলি এলাকায় শনিবার সন্ধ্যায় পাঁচতলা ভবনে আগুন লেগে কমপক্ষে পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৭/৩ টিকাটুলির ওই ভবনের নিচ তলায় অবস্থিত ‘সান গ্রে ভিউস পলি প্রিন্টিং প্রেস থেকে’ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই ভবনের নিচতলা প্রিন্টিং প্রেস হিসেবে ব্যবহৃত হয়। এবং বাকি চারতলা আবাসিক ফ্ল্যাট।
সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে সন্ধ্যা সোয়া ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর ব্যাপক ধোয়ার সৃষ্টি হলে ওই পাঁচজন আহত হয়। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
আগুন লাগার পর পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এঘটনায় গোটা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
